২০, অক্টোবর, ২০২০, মঙ্গলবার | | ৩ রবিউল আউয়াল ১৪৪২

নিরাপদ চিকিৎসার দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

আপডেট: জুলাই ২২, ২০১৯

  • Facebook Share
নিরাপদ চিকিৎসার দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার:

মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত নার্স ও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মায়ের গর্ভে নবজাতক শিশুর মৃত্যু ও সঠিক চিকিৎসা অবহেলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা শাখা।সোমবার (২২ জুলাই) সকাল ১১ ঘটিকায় সংগঠনের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সমন্বয়ক আব্দুস সালামের পরিচালনায় উক্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের জেলা সভাপতি বখশি ইকবাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাষ্টার্সের শিক্ষার্থী  জাকের আহমদ (অপু),সংগঠনের সেক্রেটারী ফুয়াদ আহমদ, চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ।মানববন্ধনে সংগঠনের সদস্য ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।