আপডেট: নভেম্বর ১৪, ২০১৯

আপডেট:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এতথ্য নিশ্চিত করে তিনি জানন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখী রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। এতে ৫ টি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন।