২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

জয়পুরহাটে ছাত্রজোটের নতুন সমন্বয়ক রাশেদুজ্জামান রাশেদ

আপডেট: নভেম্বর ১৬, ২০১৯

  • Facebook Share
জয়পুরহাটে ছাত্রজোটের নতুন সমন্বয়ক রাশেদুজ্জামান রাশেদ

জয়পুরহাট প্রতিনিধি ::

জয়পুরহাট জেলা প্রগতিশীল ছাত্র জোটের নতুন সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা রাশেদুজ্জামান রাশেদ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে ছাত্র ইউনিয়ন আহবায়ক ও ছাত্র জোটের সমন্বয়ক রিফাত আমিন রিয়ন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন আহবায়ক রিফাত আমিন রিয়ন, ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) আহবায়ক রেহেনা পারভিন খুশি, ছাত্র ইউনিয়ন সদস্য তাসরিন সুলতানা, ছাত্র ফ্রন্ট নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রগতিশীল ছাত্র জোটের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে জানা গেছে, ১৭ নভেম্বর রবিবার থেকে ছয় মাসের (৬ মাস) জন্য জয়পুরহাট জেলা প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।

১৬ নভেম্বর শনিবার পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়পুরহাট জেলা সংসদের আহবায়ক রিফাত আমিন রিয়ন।