আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

আপডেট:

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
বুধবার দুপুরে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমার পিতা হাতীবান্ধা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সে কারণে আমি জন্মগত ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
আমি দীর্ঘ ৩৯ বছর আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবীতে দায়িত্ব পালন করে হাতীবান্ধার সকল উন্নয়নে ভুমিকা রাখছি। সে কারণেই আমিই আওয়ামী লীগ ও হাতীবান্ধার জনগণের যোগ্য প্রার্থী।
সাংবাদিকদের এক প্রশ্নের উওরে অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবো এবং আমার বিশ্বাস আওয়ামী লীগ আমাকেই মনোনয়ন দিবেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমি নির্বাচিত হলে হাতীবান্ধাকে পৌরসভায় রুপান্তরসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও শিশু বিবাহ, মাদক মুক্ত সমাজ তৈরীতে কাজ করবো