৩১, অক্টোবর, ২০২০, শনিবার | | ১৪ রবিউল আউয়াল ১৪৪২

নীলফামারীতে লবন নিয়ে গুজব

আপডেট: নভেম্বর ১৯, ২০১৯

  • Facebook Share
নীলফামারীতে লবন নিয়ে গুজব


মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ  পেঁয়াজের মত লবনের দামও বাড়বে এই গুজবে নীলফামারী জেলার বিভিন্ন হাট-বাজারে লবন কেনার হিরিক পড়েছে। একেক জন ৫ থেকে ১০ কেজি করে লবন কিনছেন। গতকাল বিকেলে জেলা সদরের গাছবাড়ী বাজারে গিয়ে দেখা গেছে সাধারণ মানুষজন হুড়াহুড়ি করে শুধু দোকান থেকে লবনেই কিনছেন। নিমিশেই শেষ হয়ে যায় গাছবাড়ী বাজারের কয়েকটি দোকানের লবন। তবে দোকানদাররা আগের দামেই লবন বিক্রী করছেন। কয়েকজন লবন ক্রেতা জানান লোকজন বলাবলী করছে দু’একদিনের মধ্যে পেঁয়াজের মতো লবনের দামও বাড়বে এই শুনে লবন কিনতে এসেছি। পুরাতন ষ্টেশন এলাকার এক গৃহবধূ গুজব শুে প্রতিবেশির কাছ থেকে টাকা ধার করে ৫ কেজি লবন কিনেছেন। গাছবাড়ী বাজারের দোকানদাররা জানান মঙ্গলবার দুপুরের পর নিমিশেই তাদের দোকানের সব লবন বিক্রী হয়ে যায়। এদিকে জেলার ডিমলা উপজেলাও একই অবস্থা বলে জানা গেছে।