২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

আর্তনাদ এস এম রিয়ান আলম সাগর

আপডেট: নভেম্বর ২৪, ২০১৯

  • Facebook Share
আর্তনাদ এস এম রিয়ান আলম সাগর


হে পৃথিবী, তুমি কি শুনেছো ইসরাইলে শিশুর আর্তনাদ।
পৃথিবী তুমি অনুভব করেছো শিশুর বুক ফাটা চিৎকার।

তুমি কি জানো, কতটা কষ্ট পেলে শিশুটা বার বার কেঁদে উঠে।
চারদিকে খোঁজে বেড়ায়, এই বুঝি বাবা এলো।
এই বর্বরতা থেকে তাকে রক্ষা করবে।

সে কি আদো জানে মিসাইলের আঘাতে বাবা নামক গ্রহটি বিলুপ্ত হয়ে গেছে।

শুধু ইসরাইল নয়, সমগ্র পৃথিবী আজ শিশুদের আর্তনাদের অভিশপ্ত হয়ে যাচ্ছে।
হে পৃথিবী, যদি তুমি শিশুদের বাসযোগ্যই হতে না পারো
তবে তুমি আর্তনাদের উপমা কেন হচ্ছো।

শিশুদের আর্তনাদ হয়তো তোমার কর্ণে পৌছায় না,
কিন্তু যখন আমার কর্ণে এসে সেই আর্তনাদ ধাক্কা দেয়।
তখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে, হিরোসিমা নাগাসিকার সেই বোমা আমার বুকে মার।
আমাকে নিশ্চিহ্ন করে দাও অন্যথায় আমাকে শক্তি দাও।

সমগ্র গ্রহ জোড়ে শিশুদের নির্যাতন করা হচ্ছে,
কমলমতিদের রক্ষার কেউ নেই।
হে আমার আল্লাহ্‌ তুমি তাদের গ্রহকে ফিরিয়ে দাও।
লম্পটদের হাত থেকে কমলমতিদের রক্ষা কর
বুক ফাটা আর্তনাদ বন্ধ কর, নরপিচাশের হাত থেকে উদ্ধার কর।
তাদের জন্য  বাসযোগ্য গ্রহ দাও, যাতে আর্তনাদ করতে না হয়।