আপডেট: নভেম্বর ২৮, ২০১৯

আপডেট:

খোকন দৌলতপুরঃ সরকার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলেও তা যেন থামছেনা। বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেও মাদক ব্যাবসায়ীদের থামাতে পারছেনা। মাদক ব্যাবসায়ীরা তাদের কৌশল পরিবর্তন করে দিনের পর দিন ব্যাবসা চাঙ্গা করছে। সমাজ ও জাতিকে ধ্বংশ করছে। এরই ধারাবাহীকতায় বৃহস্পতিবার সকাল ৬ঃ৫০ সময় ধর্মদহ পশ্চিমপাড়ার মৃত ফইমদ্দীনের ছেলে আল-আমিন (২৫) কে দৌলতপুর থানা পুলিশের এ.এস.আই আসাদ ৭৩ বোতল ফেন্সিডিল, একটি সাদা মাইক্রো (ঢাকা মেট্রো চ ১৪-০৬৯৬) সহ আটক করে। পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এ.এস আই আসাদ ও সঙ্গীও ফোর্সনিয়ে অভিযান পরিচালনা করে ধর্মদহ গ্রামের পশ্চিম পাড়ায় মৃত ফইমদ্দীনের ছেলে আল-আমিন এর বাড়ি থেকে মাইক্রোগাড়ীর তেলের ট্রা্কং এর ভিতর থেকে ৭৩ বোতল ফেন্সিডিল, একটি সাদা মাইক্রো (ঢাকা মেট্রো চ ১৪-০৬৯৬) সহ আল-আমিনকে আটক করি। দৌলতপুর থানা ইন্সপেক্টর (তদন্ত) নিশিকান্ত বলেন বৃহস্পতিবার সকাল ৬ঃ৫০ সময় ধর্মদহ পশ্চিমপাড়ার মৃত ফইমদ্দীনের ছেলে আল-আমিন (২৫) কে ৭৩ বোতল ফেন্সিডিল, একটি সাদা মাইক্রো (ঢাকা মেট্রো চ ১৪-০৬৯৬) সহ আটক করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়।