আপডেট: অক্টোবর ১১, ২০১৯

আপডেট:

মেহেদী হাসান শিয়াম,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাঃ নাসরিন খাতুন দিনভর ব্যাস্ত সময় পার করছেন কলস প্রতিকের প্রচারনায়।শুক্রবার বালুগ্রাম,নয়াগোলা সহ বিভিন্ন এলাকায় কলস প্রতিকের প্রার্থী তার সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কলস প্রতিকের হ্যান্ডবিল পোস্টার ভোটারদের হাতে ধরিয়ে দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতির কথা বলে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন আগামী ১৪ অক্টবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে কলস প্রতিক অর্থ্যাৎ আমি পাশ করলেন মহিলাদের বিভন্ন সুযোগ সুবিধা তৈরী করা সহ আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলার অঙ্গিকার ব্যাক্ত করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাসরিন খাতুন জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এবং বিভন্ন এলাকায় ভোটারদের শতভাগ সাড়া আছে এমনটাই জানালেন কলস প্রতিকের প্রার্থী নাসরিন খাতুন।