আপডেট: নভেম্বর ২৮, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ১০ টাকার
হিসাবধারীদের মধ্যে ১২০ জন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে
প্রকাশ্যে ৪২ লক্ষ টাকার ঋণ বিতরণও সচেতনতা সৃষ্টির অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। বৃহঃস্পতিবার (২৮ নভেম্বর) জনতা ব্যাংকের পরিচালনায় নীলফামারী
জেলা শিল্পকলা একাডেমিতে ১০ টাকার হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণে সচেতনতা
সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক রংপুর
এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মোঃ
কামরুজ্জামান, জনতা ব্যাংক লিমিটেড ও এনায়েতুল্লাহ্, ব্র্যাক ব্যাংক
লিমিটেড সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের
ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আবুল
হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের রংপুর বিভাগীয়
মহাব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, জনতা ব্যাংকের রিটেল কাষ্টমার
ডিপার্টমেন্টর-৪ এর উপ-মহাব্যবস্থাপক আনোয়ারা আক্তার, অগ্রণী ব্যাংক
আঞ্চলিক কার্যালয় রংপুরের উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহাজাহান মিঞা, সোনালি
ব্যাংক আঞ্চলিক কার্যালয় নীলফামারীর সহকারি মহাব্যবস্থাপক মোঃ আব্দুস
সুলতান, রাজশাহি কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী জোনের জোনাল ব্যবস্থাপক
প্রদীপ কুমার দত্ত। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল
ইনক্লুশন ডিপার্টমেন্ট এর নির্দেশনায় ১২০ জন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র
ব্যয়সায়ীদের প্রকাশ্যে ১০ টাকার হিসাব ধারীদের মধ্যে ৪২ লক্ষ টাকার ঋণ
বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল
ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আবুল হাসেম বলেন,
আমাদের ভিশন ২০২১ বাস্তবায়ন করার জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আমাদের
অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য আমরা নানামুখী পদক্ষেপ গ্রহন করতে
শুরু করেছি।