২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

জাবিতে বাইকের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

আপডেট: মার্চ ১, ২০১৯

  • Facebook Share
জাবিতে বাইকের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

মো. ফারুক হোসেন, জাবি প্রতিনিধিঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশমাইল সংলগ্ন সুইপার কোলনী এলাকায় মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফেরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৩ টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পরিচ্ছন্নতাকর্মী দীপালি রায় (৫৫) তার মেয়ে ওএক শিশু সন্তান।

খোঁজ নিয়ে জানা যায়, ভোর ৩ টায় সুইপার কোলনীর এক বাসার সিঁড়ির নিচে রাখা মোটরসাইকেল বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেসময় বাসায় অবস্থানরত দীপালি রায় ও তারন দুই সন্তান দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতেই বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খন্ডকালীন চিকিৎসক আনিসুর রহমান বলেন, আহত ৩ জনের মধ্যে দীপালি রায়ের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া বাকিদের শরীরের প্রায় ৩০-৪০ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে এখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।