২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ফরিদগঞ্জে ড.শামছুল হক ভূঁইয়ার সমর্থকদের দফায় দফায় বিক্ষোভ মিছিল

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

  • Facebook Share
ফরিদগঞ্জে ড.শামছুল হক ভূঁইয়ার সমর্থকদের দফায় দফায় বিক্ষোভ মিছিল

মোঃ রবিন পাটওয়ারী।(ফরিদগঞ্জ প্রতিনিধি) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত কাল ৭ (ডিসেম্বর) শুক্রবার সকালে মহাজোট তথা আওয়ামীলীগের চুড়ান্ত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় এর পেক্ষিতে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ সফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় গতকাল সন্ধায় ড. সামছুল হক ভূঁইয়ার নেতাকর্মী ও সমর্থকেরা রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। আজ ৮ (ডিসেম্বর) শনিবার সকাল ১১ টা ১৫ মিনিটের সময় ফরিদগঞ্জের উপজেলা অফিসের সামনে থেকে ড. শামছুল হক ভূঁইয়ার সমর্থক ও নেতা কর্মীগন কয়েক শত পুরুষ ও মহিলাদের সাথে করে একটি মিছিল বের করে তারা ফরিদগঞ্জ থানা হয়ে বাজার ঘুরে বাসস্ট্যান্ডের সড়কের উপরে রাস্তায় টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের বাধা দিলে তারা সেখান থেকে সরে আবার ফরিদগঞ্জের কালির বাজার চৌরাস্তার মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।