আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯

আপডেট:

আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কালিহাতীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার দুর্গাপুরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার মন্ডল, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক চান মাহমুদ প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ওই এলাকার গণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কালিহাতীতে চরাঞ্চল বিভিন্ন দিক দিয়ে অবহেলিত। এই অবহেলিত চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আগামীতে উপজেলা পরিষদ নির্বাচনে হযরত আলী তালুকদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।