২৮, অক্টোবর, ২০২০, বুধবার | | ১১ রবিউল আউয়াল ১৪৪২

ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল ২ ডিসেম্বর

আপডেট: ডিসেম্বর ১, ২০১৯

  • Facebook Share
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামীকাল ২ ডিসেম্বর


ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি ::
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে সাতবাড়িয়া গ্রামে সকল কবর বাসীর রুহের মাগফেরাত কামনায়,ঐতিহ্যবাহী নন্দলালপুর সাতবারিয়া নূরানি হাফিজিয়া মাদ্রাসা ও মহিলা শিক্ষা একাডেমী এবং যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। আসছে ০২ ডিসেম্বর ২০১৯ইং, রোজঃ সোমবার। বেলা ৩ ঘটিকা হইতে মধ্যরাত ব্যাপী।মাহফিলে শুভাগমন করিবেন আমির, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ,শাইখুল হাদীস,আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী,পীর সাহেব জৈনপুরী হুজুর।আরো উপস্থিত থাকিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী, সু-মধুর কণ্ঠস্বর সাইয়্যেদ মোহাম্মদ ওবায়েদুল্লাহ আব্বাসী জৈনপুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখিবেন অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের, আরবী বিভাগ – ঢাকা বিশ্ববিদ্যালয়। 
আরো ওয়াজ করিবেন হজরত মাওলানা আলমগীর হোসাইন রুহানী, হযরত মাওলানা মুফ্তি মাসুম বিল্লাহ বেলালী, হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব, হযরত মাওলানা হাফেজ নূরুল্লাহ সাহেব। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন জনাব সাজেদুল হাসান বাবু বাতেন- চেয়ারম্যান,১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করিবেন বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল বারী সরকার, মাহফিল তত্ত্বাবধানে গোলাম মোস্তফা সরকার.উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো’জাহানের অশেষ নেকী হাসিল করুন।