আপডেট: ডিসেম্বর ২, ২০১৯

আপডেট:

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক হেলপারকে আটক করা হয়েছে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের হেলপার মোঃ মুজিবুর রহমান (৪০) একটি শিশুকে (৭) ধর্ষণের উদ্দেশে ফাঁকা বাসে নিয়ে যায়। এমতাবস্থায় এক শিক্ষার্থী বাসে উঠলে ফাঁকা বাসে হেলপার মুজিবুরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে অন্য সহপাঠীদের সহযোগিতায় অভিযুক্ত মুজিবুরকে তাৎক্ষনিক ভাব প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সহকর্মীদের তথ্য মতে অভিযুক্ত মজিবুর ত্রিশাল উপজেলার দরিরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় অভিযুক্ত মুজিবুরকে প্রাথমিকভাবে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। শিশুটির পরিবারের সাথে আলোচনা করে মামলা যেভাবে করলে শক্তিশালী হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই মলয় চক্রবর্তী জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুজিবুরের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।