আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৮

আপডেট:

মোঃ খোরশেদ আলম( কুমিল্লা প্রতিনিধি) :
সে পুলিশে চাকুরী না করেও মানুষের কাছে হাসেম পুলিশ হিসেবেই পরিচিত ছিলো। দেবিদ্বারের যানজট নিরশনে অক্লান্ত পরিশ্রম করাই যার কাজ ছিল।
পরিচিত কারো বিয়ের খবর শুনলে যে চলে যেতো সহযোগিতার জন্য। এমন অসংখ্য ভালো কাজ করাই ছিলো এই হাসেমে’র কাজ। যার পরনে থাকতো পুলিশের পুরাতন পোশাক।
গত ১০/১২ বছর ধরে কাজ করতে করতে সে পরিচিতি পায় হাসেম পুলিশ হিসেবে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কালিকাপুরে একটি ট্রাকের ধাক্কায় প্রান হারায় সে।