১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

জয়পুরহাটে অনিবার্য কারনে কলেজ বাস চলাচল বন্ধ ঘোষণা

আপডেট: ডিসেম্বর ২, ২০১৯

  • Facebook Share
জয়পুরহাটে অনিবার্য কারনে কলেজ বাস চলাচল বন্ধ ঘোষণা


জয়পুরহাট প্রতিনিধি::
জয়পুরহাট সরকারি কলেজের সকল রুটের বাস চলাচল আজ সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। রবিবার কলেজ ওয়েব সাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে যারা কলেজ বাসে যাতাযাত করে তাদের উদ্দ্যেশে বলা হয়েছে, আগামী (২ ডিসেম্বর) সোমবার থেকে সকল রুটে কলেজ বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে বাস বন্ধের জন্য বিপাকে পরেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে বাস বন্ধ থাকায় আমাদের অতিরিক্ত টাকা ব্যয় করে কলেজে আসতে হচ্ছে এতে আমাদের পরিবার আর্থিকভাবে সমস্যায় পরছে।

কলেজ প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে কোন রকমের কোন কারণ না জানিয়ে এবং বাস বন্ধের কোন সময়-সীমা বেধে না দেওয়ার সমালোচনা করেছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাস বন্ধ করার ক্ষমতা কলেজ প্রশাসন রাখে। তবে কারন না জানিয়ে অনিবার্য কারণে বাস বন্ধ রাখা এইটা ভালো দেখায় না। আমাদের কলেজের অনেক শিক্ষার্থী অনেক দূর থেকে কলেজে আসে তাদের জন্য এটি ভোগান্তি। কলেজ প্রশাসনের কাছে অতি দ্রত বাস চালু করে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার দাবি জানাচ্ছি।  

প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক রাশেদুজ্জামান রাশেদ বলেন, কলেজ প্রশাসন কোন কারণ না জানিয়ে এবং কতদিন অবদি বাস বন্ধ থাকবে তাঁর কোন সময়-সীমা না উল্ল্যেখ করে বাস বন্ধের বিজ্ঞপ্তি দেওয়ার নিন্দা জানাচ্ছি। কলেজের প্রতিটি শিক্ষার্থীর জানার অধিকার আছে কেনো কলেজ বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি অতিশিগ্রয় বাস চালু করা হবে আর যদি বাস চালুর ক্ষেত্রে কোন রকমের সমস্যা থাকে তাহলে তা নতুন বিজ্ঞপ্তিতে বিস্তারিত সমস্যার কথা জানানোর দাবি জানাচ্ছি।

সুনির্দিষ্ট কারন না জানিয়ে বাস বন্ধ করায় তীব্র নিন্দা জানিয়ে সিজার নামের এক শিক্ষার্থী বলেন, অনেক অসহায় শিক্ষার্থী আছে যাদের কলেজে আসা না আসা নির্ভর করে কলেজ বাসের উপরে। কলেজ কর্তিপক্ষের উচিৎ ছাত্র ছাত্রীদের উক্ত দিনের ভাড়া প্রদান করা। যেহেতু কলেজ বাসের জন্য কলেজ প্রতিবছর ছাত্র-ছাত্রীদের থেকে অর্থ গ্রহন করে।