১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থী সায়েদ

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

  • Facebook Share
বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থী সায়েদ


সারা বাংলাদেশে ২০১৯ সালে বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে সর্বমোট ১২ জন রোভার স্কাউটকে জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এর জন্য মনোনয়ন করা হয়। এর মধ্যে বাংলাদেশ স্কাউট দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করলেন ঢাবি অধিভুক্ত সরকারি  বাঙলা কলেজের শিক্ষার্থী মোঃ সায়েদ বাসিত।বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজ করে চারটি প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে অর্জন করে এই অ্যাওয়ার্ড।

দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফেরদৌসী খান সায়েদ বাসিত কে অভিনন্দন জনিয়ে বলেন, বাসিতের  এই কৃতিত্বে আমি গর্বিত। বাঙলা কলেজ প্রসাশন রোভার স্কাউটকে সবসময় সবধরনের সাহায্যে সহযোগিতা করে আসছে এবং আরো জানান যে, এই সহায়তা ভবিষ্যৎ পর্যন্ত অব্যাহত থাকবে। তোমরা প্রতিনিয়ত নিজেদেরকে ছাড়িয়ে যাও, তোমাদের জন্য আমার শুভকামনা রইল।

এ প্রসঙ্গে সায়েদ বাসিত অনুভূতি ব্যক্ত করে বলেন,আমি গত ২০ বছর  যাবত বিভিন্ন সমাজসেবা উন্নয়নমূলক কাজ করে আসছি। আর এখন তার ফলস্বরূপ পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করে আসছি। এটা আমার জীবনে চতুর্থতম জাতীয় পুরষ্কার। আমি আগামীতেও আমার এই সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবো  ইনশাআল্লাহ।