২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

তিনদিনের সফরে মতলবে আসছে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৯

  • Facebook Share
তিনদিনের সফরে মতলবে আসছে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল


ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি::    শুক্রবার(৬ডিসেম্বর)তিনদিনের সফরে মতলবে আসছেন চাঁদপুর-২আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। এসময় তিনি উন্নয়নমূলক কর্মকান্ডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় নাউরী আহমেদীয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন নাউরী বাজার সাব পোষ্ট অফিসের জন্য  স্থায়ীভাবে জায়গা পরিদর্শন এবং ডাকবিভাগের নির্বাহী প্রকৌশলী কে সাথে নিয়ে নকশা প্রনয়ণ করবেন।পরদিন শনিবার সকাল দশটায় মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি (সার ও বীজ)প্রণোদনা বিতরণ করবেন এবং একই স্থানে দুঃস্থ -অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন।৮ডিসেম্বর (শুক্রবার) বিকাল দুইটায় মতলব উত্তর উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি (সার ও বীজ) প্রণোদনা বিতরণ শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন বলে জানিয়েছেন সাংসদের ব্যক্তিগত সহকারী এডভোকেট লিয়াকত আলী সুমন।