আপডেট: ডিসেম্বর ৭, ২০১৯

আপডেট:

!দৌলতপুর প্রতিনিধিঃকুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়ের পাড়া গ্রামের লালচাঁদ মোড় এলাকার যুবলীগ অফিসে হামলা হয়েছে বলে জানান যুবলীগ নেতা কর্মী। এ বিষয়ে এলাকাবাসী জানান প্রায় ২০ থেকে ২৫ দিন যাবত স্থানীয় বি এন পি নেতা কর্মী ও নাশকতা মামলার আসামি প্রতি দিন সকালে একত্রে বসছে, এমন ভাবে তারা বিগত দিন যত বার বসেছে এলাকায় তারা যে কোন সমস্যা করেছে । এ বিষয়ে প্রশাসনকে মৌখিক অবগত করা হয়। ইতি মধ্যে গত ২৫ /১১/১৯ তারিখ রাতে, মিলন, নয়ন, রানা,ইছাহক,ইয়াছিন, টুটুল,রুবেল, আল হক,উজ্জল,মুন্না,রায়হান পরিকল্পিত ভাবে যুবলীগ অফিসের সামনে দিয়ে আওয়ামীলীগ ও যুবলীগ তুলে গালাগালি করতে থাকে। এমত অবস্থায় অফিসে বসা নেতা কর্মীরা প্রতিবাদ করলে, নাশকতা মামলার আসামি, কেরুমোল্লার ছেলে টুটুল ও হাসিমদ্দিনের ছেলে মিলন, আমানুল্লা ফকিরের ছেলে রানা সহ তারা আক্রমণ চালায় অফিসের সামনের সকল ব্যনার ফেসটুন ছিড়ে ফেলে তাতে বাধা দিতে গেলে যুবলীগের ৩ কর্মী আহত হয়।এ বিষয়ে যুবলীগ নেতা বাবু জানান, আমার অফিসে হামলা করার চেষ্টা করে আমার কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে, আমার ৩ জন আহত হয়। আমি বিষয়টি তদন্ত করে বিচার দাবি করছি।