আপডেট: ডিসেম্বর ৮, ২০১৯

আপডেট:

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার (০৮ ডিসেম্বর) নীলফামারী পেীর
সুপার মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল করতে বের করতে চাইলে সেখানেই
বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করে
জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার, সদস্য সচিব জহুরুল আলম, সদর উপজেলা
বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. কাজী আক্তারুজ্জামান জুয়েল, পেীর বিএনপির
সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। এসময় আরো উপস্থিত ছিলেন সদও উপজেলা
বিএনপির সংগঠনিক সম্পাদক এ্যাড. আজিম হোসেন, মেজবাহুল ইসলাম শাহ্ টুলু,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা স্বেচ্ছাসেবক
দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যগ্ম
সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ
পারভেস প্রিন্স, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুরিদ হোসেন, জেলা
শ্রমিক দলের সাধারন সম্পাদক জামিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সাধারন
সম্পাদক কামরুজ্জামান বাবু। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিত্য
প্রয়োজনিয় দ্রব্যাদির দাম কমাতে হবে। সারা দেশব্যাপি হত্যা, নিপীড়ন,
নির্যাতন বন্ধ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে
মুক্তি দিতে হবে।