১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ঝালকাঠীর ঠিকাদার মেকার আলম ‘র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৯

  • Facebook Share
ঝালকাঠীর ঠিকাদার মেকার আলম ‘র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আদালত প্রতিবেদক : ঝালকাঠির ঠিকাদার মোঃ আলম হোসেন হাওলাদার ওরফে পিস্তল আলম ওরফে মেকার আলমের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারনা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালত। আজ সকাল সাড়ে দশটায়  বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামানিক সি আর ৫৪৫ নং মামলার  শুনানি শেষে আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ১৩ জুন এন আই অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় আলম হোসেন হাওলাদার ওরফে মেকার আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোকলেসুর রাহমান মনি। আদালত মামলা আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। গত ২৪ সেপ্টেম্বর ধার্য তারিখে আসামী আদালতের সমন পেয়ে হাজিরা দেয়া থেকে বিরত থাকেন। আজ মামলার ধার্য তারিখে আসামী আলম হোসেন আদালত অনুপস্থিত থাকলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মেকার আলম ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ী এলাকার মৃত আবদুর রাজ্জাক হাওলাদার ও মৃত জামিলা খাতুনের পুত্র। সে ঠিকাদার ব্যবসার সুবাদে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠীর এলাকায় বসবাস করে। তার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলম এন্টারপ্রাইজ নামে প্রাপ্ত বিভিন্ন কাজ কমিশনে বিক্রি করে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। আদালতে বাদী পক্ষে মামলার শুনানিতে অংশ অ্যাডভোকেট আর্শিব উদ্দিন শাওন ও কাজী রফিকুল ইসলাম।