২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাইরের কেউ মাস্টার্স করতে পারবে না

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাইরের কেউ মাস্টার্স করতে পারবে না

ঢাকা কলেজ প্রতিনিধি   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  (ঢাবি) নতুন আইন বাইরের কেউ ঢাবিতে মাস্টার্স করতে পারবে না। শুধুমাত্র ঢাবি ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাই ঢাবিতে মাস্টার্স করার সুযোগ পাবে।  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের  শিক্ষাবর্ষে মাস্টার্সে শুধুমাত্র সাত কলেজ থেকে স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সাত কলেজের বাইরের শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে না বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

উল্লেখ্য, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাত কলেজের বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাত কলেজে মাস্টার্স ভর্তি হওয়ার সুযোগ দিলেও এ বছর থেকে আর সে সুযোগ দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ,  সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ,  কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।