২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার সাধুহাটী-তৈলটুপি সড়কের রিশখালী কেষ্টপুর এলাকায় শুক্রবার সন্ধায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভোড়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রে কর্মরত বলে জানা গেছে।হরিণাকুণ্ডু থানার এস আই আব্দুল জলিল জানান, শুক্রবার সন্ধা ৬টার দিকে পুলিশ সদস্য ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে সাধুহাটী-তৈলটুপি সড়ক দিয়ে হরিণাকুণ্ডু শহরের দিকে আসার পথে রিশখালী কেষ্টপুর এলাকার নাওমারা মাঠের সড়কের উপর নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানেই সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।