আপডেট: জুলাই ২০, ২০১৯

আপডেট:

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ
‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।
১৯ জুলাই শুক্রবার ভোটমারী হাই স্কুল মাঠে উদীয়মান সংগঠন কতৃক আয়োজিত ৬ষ্ট ফুটবল টুনার্মেন্ট/২০১৯ এর উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ছাত্রনেতা, উপজেলা আঃলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব।
তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।পরে তিনি আয়োজন কারীদের ধন্যবাদ জানান।
উক্ত ফুটবল টুনার্মেন্টে সভাপতিত্ব করেন ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মদাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল। আরো উপস্থিত ছিলেন, মদাতী ইউ/পি যুবলীগের সভাপতি গোলাম মোর্শেদ শান্ত, হারুন উর রশিদ।
খেলার সার্বিক পরিচালনা করেন ফুটবলপ্রেমী উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু।
২য় ম্যাচের খেলায় অংশগ্রহন করেন কারমাইকেল কলেজ একাদশ বনাম কালীগঞ্জ উপজেলা ক্রীয়া সংস্থা একাদশ।
রেফারী সাইফুল ইসলামের পরিচালনায় উত্তেজনাপূর্ন খেলায় কোন দলই নিদ্রিষ্ট গোল করতে পারেনি খেলাটি ট্রাইব্রকারে গড়ালে কারমাইকেল কলেজ একাদশ ৫/৪ গোলে জয়লাভ করে।