আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯

আপডেট:

লক্ষ্মীপুর প্রতিনিধি:
রবিন হোসেন তাসকিন
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের অন্যতম একটি ইউনিট ১৫ নং লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগ। ৩০ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন পূর্ব মূহুর্ত পর্যন্ত ছিলো বরাবরের মত সু-সংঘঠিত। বর্তমানে তা আর পরিলক্ষিত হয়না বলে জানান লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের কিছু নেতৃবৃন্দু ও সাধারন কর্মীগন।
তারা আরও জানান গত ৬ মাস পর্যন্ত প্রায়ই তালা মারা থাকে চাঁদখালীবাজারের প্রধান পার্টি অফিস। কারন জানতে চাইলে বলেন ৮/৯ মাসের অফিস ভাড়া দেওয়া হচ্ছেনা তাই পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়েছেন বিল্ডিং কর্তৃপক্ষ। নাম বলতে ইচ্ছুক নয় এমন এক আ’লীগ নেতা বলেন লাহারকান্দী ইউনিয়ন আ’লীগ সু-সংঘঠিত নয় সেখানে পার্টি অফিসের তদারকী করাতো প্রায়ই স্বপ্নতুল্য ব্যাপার। তাছাড়া এই ইউনিয়নে আওয়ামীলীগের কাউন্সিলর নির্বাচন হয় দীর্ঘ ৯/১০ বছর আগে হয় বর্তমানে তেমন কোন সক্রিয় নেতৃত্ব দেওয়ার মত লোক নাই। তাই জেলা পর্যায় এবং উপজেলা পর্যায় নেতৃবৃন্দুগন যদি সহস্তে প্রদক্ষেপ গ্রহন করে তাহলে লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগ প্রান ফিরে পাবে পূর্বে ন্যায়।