আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে বাসচাপায় রওশন জামান বাবু (২৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
(১৯ই ডিসেম্বর ) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন জামান বাবু বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামের খালেকুজ্জামানের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার কাজী আইয়ুব বলেন , আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলকে একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির আত্বীয় স্বজনের যোগাযোগ করা হয়েছে ।