আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

আপডেট:

রাজশাহী জজ আদালতে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের দক্ষতা উন্নয়নের সপ্তাহব্যাপী প্রশিক্ষনের সমাপনী উপলক্ষ্যে সনদ বিতরণ করা হয়েছে ।বৃহস্পতিবার রাজশাহীর জজ আদালত সম্মেলন কক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার,অতিরিক্ত জেলাজজ এমদাদুল হক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আলম নিপু । অনুষ্ঠানে সভাপতি জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বলেন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে কর্মচারীদের গুণগত মান বৃদ্ধি, দক্ষতা ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
বিশেষ অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার প্রশিক্ষণার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে নিয়মিতভাবে প্রশিক্ষণ অব্যাহত রাখার এবং সৎ ভাবে জীবন যাপন করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।