আপডেট: আগস্ট ২৬, ২০১৯

আপডেট:

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস-২০১৯” উপলক্ষে সম্মিলিত সামাজিক জোট, যশোর জেলা সংসদ এর উদ্যোগে আজ সকাল ১১ টায় যশোর সদর উপজেলার জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি অলংকৃত করেন যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (অবঃ)এবং যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ(অবঃ) আলহাজ্ব সুলতান আহমদ মহোদয় এবং স্কুলটির প্রধান শিক্ষিকা জনাব নূর জাহান বেগম।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রিসেন্ট অটো,যশোর এর সত্ত্বাধিকারী এবং সম্মিলিত সামাজিক জোট,যশোর জেলা সংসদের আহ্বায়ক জনাব শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেল এবং তারণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ফারুক হোসেন।এরপর আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালন করেন সসাজো যশোরের সদস্য সচিব ও তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থার যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সানি।
আরও উপস্থিত ছিলেন জোটের শরিক সংগঠন রাঙাপ্রভাত সমাজকল্যাণ সংস্থা,যশোর এর নির্বাহী পরিচালক জনাব এবিএম ফজলুল করিম, দাঁতা সদস্য জনাব আশফাকুর রহমান রনি,তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,সম্মিলিত সামাজিক জোট যশোরের যুগ্ন আহ্বায়ক জনাব মোঃ রুবেল হোসেন, বিডিক্লিন যশোর এর জেলা শাখার সমন্বয়ক জনাব আল হেলাল মামুন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন যশোরের সভাপতি এবং সম্মিলিত সামাজিক জোট যশোর জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক জনাব মুর্শিদ হাসান ইমন, বাংলাদেশ ছাত্রবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জনাব শরীফ নোবেল,জাগো কল্যাণ সংস্থার সভাপতি সহ আরো আমন্ত্রিত অতিথি।