আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

আপডেট:

হারুনুর রশিদ রায়পুরা নরসিংদী থেকে
নরসিংদীতে রায়পুরা প্রেসক্লাবের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন মাহবুবুল আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসক নরসিংদী ।বিশেষ অতিথি হিসাবে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র মোঃ জামাল মোল্লাহ, অফিসার ইনচার্জ মহসিনুল কাদির, প্রেক্লাবের উপদেষ্ট জয়নুল আবেদিন, মোসলে উদ্দিন বাচ্চু প্রমূখ।