আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯

আপডেট:

জয়পুরহাট প্রতিনিধি:
“ছাত্র জনতা ঐক্য গড়ে, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও” এই স্লোগান নিয়ে দীর্ঘ এক যুগ পরে জয়পুরহাটে ১৫তম সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জেলা ছাত্র ইউনিয়নের এক আলোচনা সভায় সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রিফাত আমিন রিয়ন ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কাজল রানা।
প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কাজল রানা জানান, আগামী ২০২০ সালের জানুয়ারি মাসের ০৯ তারিখে সম্মেলন হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে কোন সমস্যা হলে জেলা ছাত্র ইউনিয়ন সম্মেলনের তারিখ পরিবর্তন করবে বলেও জানিয়েছেন তিনি।
জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রিফাত আমিন রিয়ন বলেন, সম্মেলন হচ্ছে দীর্ঘ একযুগের ও বেশি সময় পরে। আমদের ধারনা এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিয়ে জেনেছি ১৪তম সম্মেলন পর্যন্ত হয়েছে। তাঁরপরে জয়পুরহাটে ছাত্র ইউনিয়ন নিষ্ক্রিয় হয়ে যায়। আমি জেলার দায়িত্ব পেয়েছিলাম ২০১৭ সালের মার্চ মাসের ১লা তারিখ। আমি যতটা সম্ভব গোছিয়ে নিয়েছি ছাত্র ইউনিয়নকে। এখন সময় হয়েছে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করা। আমাদের জেলা ছাত্র ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে এবং সম্মেলনের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি।
সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কাজল রানা ও জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রিফাত আমিন রিয়ন, সম্মেলন সফল করতে জেলার সাধারণ মেহেনতি মানুষ ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা-কর্মিদের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।