আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৯

আপডেট:

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) শামীমা সুলতানা ঝাড়ু হাতে নিজেই পরিচ্ছন্নতাকর্মীর কাজে নেমে পড়লেন। যোগদানের পর থেকে উপজেলা আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন। নানামুখী কর্মকাণ্ডে স্থানীয় জনগণ এবং সেবাগ্রহীতাদের মনোযোগ আকর্ষণ করছেন।
শ্রমিক নিয়ে কয়েকদিন পর পর উপজেলা আঙিনা ঘুরে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তিনি। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা লোকজন।
স্থানীয় সূত্র জানায়, কয়েকজন মহিলা শ্রমিককে সঙ্গে নিয়ে উপজেলার সব ভবনের চারপাশের ময়লা-অবর্জনা পরিষ্কার করেন এসিল্যান্ড শামীমা সুলতানা। হাতে ঝাড়ু নিয়ে ভবনের চারপাশ পরিষ্কার করেন তিনি। তাকে এ কাজে সহযোগিতা করেন উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ।
হাতীবান্ধা উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বলেন, উপজেলার ভবনের চারপাশ সবসময় পরিষ্কার করেন এসিল্যান্ড শামীমা সুলতানা। তাকে এ কাজে সহযোগিতা করেন কর্মকর্তা-কর্মচারীরা।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) শামীমা সুলতানা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের সবার উচিত চারপাশের পরিবেশটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। নিজের ওপর দায়বদ্ধতা থেকে আমি আমার উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।