২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র আয়োজনে ৬নং ভানোর ইউনিয়ন বিএনপির সম্মেলন বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯

  • Facebook Share
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র আয়োজনে ৬নং ভানোর ইউনিয়ন বিএনপির সম্মেলন বর্ধিত সভা অনুষ্ঠিত


মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আজ ২৬ ডিসেম্বর’ ২০১৯ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ৬নং ভানোর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ভানোর আলিম মাদরাসা মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ভানোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহিদুর রহমান শহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি রাজিউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম সফিকুল ইসলাম।

ভানোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী হৃদয় ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ ৷

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমার তার বক্তব্যে বলেন, আগামী কাউন্সিলে দলের প্রকৃত ত্যাগী, নির্যাতিত, যারা দলের দুঃসময়ে পাশে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছেন তারাই যেন কমিটিতে অগ্রাধিকার পায়। অবশ্যই ভোটাধিকারের মাধ্যমে কমিটি নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন যারা স্বৈরাচার আওয়ামীলীগের সাথে আতাত করে রাতের অন্ধকারে বিএনপিকে ধ্বংসের পায়তারা করছে তারা যেন পদে আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন।

বর্ধিত সভায় ভানোর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুর রহমান শহিদ কে আহবায়ক, সাধারণ সম্পাদক রাসেলকে যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হিটলারকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন পরিচালনা কমিটি গঠিত হয়।