১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কোলা ইউনিয়নের সভাপতি আইয়ুব হোসেন ও সাঃসম্পাদক বাদশা

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কোলা ইউনিয়নের সভাপতি আইয়ুব হোসেন ও সাঃসম্পাদক বাদশা

ঝিনাইদহ প্রতিনিধি ঃ প্রান্ত বিশ্বাস
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ৩নং কোলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার  (২৬ ডিসেম্বার ) অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোলা ইউনিয়নের  চেয়ারম্যান  মোঃ আইযুব হোসেন মোল্লাকে ইউনিয়ন সভাপতি এবং মনোয়ার হোসেন বাদশা সাধারণ সম্পাদক ও তারেক মোল্লা সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের চত্বরের সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন, কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও বর্তমান এমপি জনাব মোঃ আনোয়ারুল আজিম (আনার) সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মান্নান,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশা পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন —  উপজেলা জেলা চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী (ঠান্ডু) 
ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শিবলী নোমানী, কোলা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃআইয়ুব হোসেন মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রমুখ। 
৩নং কোলা ইউনিয়নের এই  নতুন কমিটি নিয়ে স্থানীয় জনসাধারণ ও খুশি তারা বলছেন  এবার আরো তাড়াতাড়ি তাদের ইউনিয়ন আরো দ্রুত এবং সুন্দরভাবে উন্নতি হবে ।