২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

মতলব উত্তর উপজেলায় নতুন ইউএনও হিসেবে জনাব এএম জহিরুল হায়াত যোগদান

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯

  • Facebook Share
মতলব উত্তর উপজেলায় নতুন ইউএনও হিসেবে জনাব এএম জহিরুল হায়াত যোগদান

ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি::

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এএম জহিরুল হায়াত যোগদান করেছেন। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহকারী পরিচালক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বদলী হওয়ার কারনে মতলব উত্তরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এএম জহিরুল হায়াত।

বৃহস্পতিবার দুপুরে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও সহকরী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন পাটোয়ারী নবাগত ইউএনও’কে ফুল দিয়ে বরণ করে নেন। এএম জহিরুল হায়াত ১১ ডিসেম্বর মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।উ

ল্লেখ্য, এএম জহিরুল হায়াত রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। এ কর্মকর্তা ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। সরকারী বিশেষ প্রশিক্ষনে ইংল্যান্ড সফর করেন। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।

ইউএনও জহিরুল হায়াত ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।