২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

  • Facebook Share
মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফয়েজ আহাম্মেদ,মতলব, চাঁদপুর :: “আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মানববন্ধন, র‌্যালী ও আলোচনাসভাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজ সন্মুখের প্রধান সড়কে মানবন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক, প্রভাষকগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেণ।

এরপূর্বে ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) শুভাশীষ ঘোষ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএস আবুল বাশার, উপাধক্ষ্য হোসাইন মোঃ ইয়াছিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিরএজিএম প্রকৌশলী খালেদুজ্জামান, মতলব উত্তর থানার ওসি(তদন্ত) মোর্শেদুল আলম।