আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯

আপডেট:

মোঃইমরান হোসাইন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে উপজেলার আগুনমুখা নদীতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টায় উপজেলার আগুনমুখাসহ আশপাশের নদীতে বিভিন্ন যাত্রীবাহী ট্রলারে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের রাঙ্গাবালী ক্যাম্পের কমান্ডার আব্দুল আলিম বলেন, অভি যানের সময় জাটকা পরিবহণের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটককরা যায়নি