২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন খুলনার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

  • Facebook Share
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন খুলনার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন খুলনার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রোববার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুবীর কুমার রায়। বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি এইচ এম আলাউদ্দিন, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম সম্পাদক বিমল সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এম এ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর, সুমন আহমেদ, আহমদ মুসা রঞ্জু ও কামরুল হোসেন মনি।
সভায় ৫ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১৫ জানুয়ারি গঠনতন্ত্র প্রণয়নের কাজ শেষ করবেন। সভায় দৈনিক আজকের তথ্যের মো. আলমগীর হান্নান ও দৈনিক জন্মভূমির মামুন খানকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।