২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ

আপডেট: জানুয়ারি ১, ২০২০

  • Facebook Share
সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ

ফয়েজ আহাম্মেদ(মাহিন), বিশেষ প্রতিনিধি::

বছরের প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে আজ বুুুধবার। ২০২০ শিক্ষাবর্ষের জন্য দেশব্যাপী বই উৎসব পালিত হচ্ছে আজ। প্রতি বছরের মতো বছরের প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ৩,৫৩,১৪৪,৫৫৪টি বই বিতরণ করা হচ্ছে আজ।

নতুন বছর-নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন,আজ পয়েলা জানুয়ারি সারাদেশর ন্যায় নেয় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর নেছারিয়ার উচ্চ বিদ্যালয়ে শুভ নববর্ষ ও মজিব বর্ষ – ২০২০ উপলক্ষ্যে আজ পহেলা জানুয়ারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল ১০ টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠান হয়।

উক্ত বই বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের​ এর সফল  চেয়ারম্যান জনাব সাজেদুল হাসান বাবু ( বাতেন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোফাজ্জল হোসেন – মেম্বার, মোঃ নাছির উদ্দিন।

সুজাত পুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজালাল স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজাত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজাত পুর কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন ও সম্মানিত অতিথি বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল সাত্তার, সিনিয়র শিক্ষক আল মামুন, লেয়াকত সরকার, বিমল চন্দ্র দে, মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মকবুল হোসেন।

এই সময় ১ম শ্রেনী থেকে উত্তীর্ণ ৯ ম শ্রেনীর সকল ছাত্র ছাত্রী দের হাতে বই বিতরণ করেন।

আলোচনা সভায় আরো​ উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা বৃন্দ।