৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

কলাপাড়ায় জেলের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্নালংকার লুটপাট ও হামলা

আপডেট: জানুয়ারি ৭, ২০২০

  • Facebook Share
কলাপাড়ায় জেলের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্নালংকার লুটপাট ও হামলা

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ডাকাত সেজে একদল সন্ত্রাসী মো.সেন্টু খাঁ নামে এক জেলের বাড়ীতে ঢুকে আসবাবপত্র ভাংচুর,নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯ টায় চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জেলে সেন্টু খাঁ’র স্ত্রী মোসা.সাজেদা বেগম এ ঘটনার জন্য জেলা পরিষদের সদস্য মোশারেফ মৃধার ভাই, ভাইর ছেলেরা জড়িত রয়েছে বলে দাবী করেছেন।

মোসা.সাজেদা বেগম আরো জানান, তিনি ঘটনার সময় নামাজ পড়তে ছিলেন সন্ত্রাসীরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের দড়জা খুলতে বলেন। দড়জা খোলার সাথে সাথে ওই ঘরে ঢুকে সেন্টু খাঁ’কে খুজঁতে থাকে। তাদের কথাবার্তা শুনে তিনি তাদেরকে চিনতে পেরেছেন, সন্ত্রাসীরা জেলা পরিষদের সদস্য মোশারেফ মৃধার ভাই এবং ভাই’র ছেলে সহ ভাড়াটিয়া সন্ত্রাসী।

চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার জানান, মোশারেফ মৃধা এবং সেন্টু খাঁ একে অপরকে মারধর করে। তার জের ধরেই মোশারেফ মৃধার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

জেলা পরিষদের সদস্য মো.মোশারেফ মৃধা জানান, রাজনৈতিক কারনে তার উপর সেন্টু খাঁ’র লোকজন এ হামলা করেছে। বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য সেন্টু খাঁর লোকজন এ ঘটনা সাজিয়েছে। বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে তিনি জানান।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।