আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

আপডেট:

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ
বাংলাদেশে সন্ত্রাসের গডমাদার খালেদা জিয়া মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, এর চেয়ে বড় সন্ত্রাস আর কী হতে পারে? বুধবার (৪ ডিসেম্বর) গণভবনে জাতীয় কমিটির সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, হরতাল-অবরোধ দিয়ে খালেদা জিয়া মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সেই অবরোধ-হরতাল এখনো তোলেনি। তার হুকুমে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে! প্রধানমন্ত্রী বলেন, সে তো জেলে আছে, দেশ ভালো আছে। তার জন্য আবার কারও কারও মায়াকান্নাও দেখি।