১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

যশোর-৪ আসনে সকল রাজনৈতিক দলের প্রতিক বরাদ্ধ

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

  • Facebook Share
যশোর-৪ আসনে সকল রাজনৈতিক দলের প্রতিক বরাদ্ধ

শান্ত দেবনাথ,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোর-৪ (বাঘারপাড়া,অভয়নগর ও বসুন্দিয়া) আসনে আজ সোমবার প্রতিক বরাদ্ধের মাধ্যমে শুরু হয়ে গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

প্রত্যেক দলের আলাদা আলাদা প্রতিক থাকলেও নিজস্ব প্রতিকে নির্বাচন করবে আওয়ামী লীগ,বিএনপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ ৭টি দল।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে রনজিত কুমার রায়- (নৌকা), ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব- (ধানের শীষ), অ্যাডভোকেট জহুরুল হক- (লাঙল), লে. ক.অব. সাব্বির আহমেদ-বিজেপি- (কাঁঠাল), নাজমুল হুদা-(হাতপাখা), লিটন মোল্যা- (গোলাপফুল), নাজিমুদ্দিন আল আজাদ -বিকল্পধারা (উদীয়মান সূর্য) এবং মোহাম্মদ আলী জিন্নাহ-ন্যাশনাল পিপলস পার্টি-(আম)।

উল্লেখ্য, যশোর জেলার বাঘাপাড়া, বসুন্দিয়া ও অভয়নগর এলাকা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই আওয়ীলীগের ঘাঁটি হিসেবে চিহ্নত।