২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ সম্পত্তির উপর হঠকারী ধ্বংসাত্মক অভিযান

আপডেট: জানুয়ারি ৯, ২০২০

  • Facebook Share
সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ সম্পত্তির উপর হঠকারী ধ্বংসাত্মক অভিযান


৮তারিখ(বুধবার) সাভারের শিমুলতলা এলাকার স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় মহাসড়ক উন্নয়নে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ সম্পত্তির উপর হঠকারী ধ্বংসাত্মক অভিযান অনতিবিলম্বে বন্ধের দাবিতে একটি সংবাদ সম্মেলন করা হয়। ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনটির আহবায়ক নাসিমুল আলম।      মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে নাসিমুল আলম বলেন, মহাসড়ক উন্নয়নে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ সম্পত্তির উপর হঠকারী ধ্বংসাত্মক অভিযান অনতিবিলম্ব বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়াও এই অভিযানে তাদের প্রায় আনুমানিক পাচঁশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।             এসময় সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক মোঃ বাবুল মিয়া, মাসুদ রানা দুলাল, শহীদুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব জিয়া উদ্দিন সরকার সহ আরো অনেকেই।