আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

আপডেট:

রবিউল ইসলাম ( জয়পুরহাট জেলা প্রতিনিধি )-জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বালুবাহি ট্রাক্টর থেকে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সুজন মিয়া (২৫) নামের এক ট্রাক্টর চালককে অাটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটককৃত সুজন উত্তর গোপালপুর গ্রামের মোস্তোর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনে আটাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মঞ্জুর নেতৃত্বে আটাপাড়া বেলিব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১টি বালুবাহী মেসি ট্রাক্টর আটক করে। পরে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ট্রাক্টর চালক সুজন মিয়াকে আটক করে। অপর দিকে একই সময় পৃথক অভিযান চালিয়ে শরীরে ফিটিং অবস্থায় ২৯ বোতল ফেনসিডিলসহ হাসানুল (২২) নামক অপর এক মাদক পাচারকারীকে আটক করে। সে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে বিজিবি সূত্রে জানা যায়।