২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

বর্নাঢ্য আয়োজনে ফরিদপুরে মুজিবশত বর্ষ পালিত

আপডেট: জানুয়ারি ১০, ২০২০

  • Facebook Share
বর্নাঢ্য আয়োজনে ফরিদপুরে মুজিবশত বর্ষ পালিত

এহসান উদ্দিন, ফরিদপুর থেকে :

ফরিদপুরে বর্নাঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিব শতবর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির পিতার প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পন শেষে একমিনিট নিরবতা পালন করেন নেতাকর্মিরা।

এরপর বেলা সাড়ে ১০টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে কয়েক হাজার নানা শ্রেনি পেশার মানুষ অংশ নেন।

র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।