২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ঝিনাইদহে দুই অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

আপডেট: এপ্রিল ৭, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহে দুই অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

সোহানুর আহম্মেদ ঃ
ঝিনাইদহে দুই অস্ত্র সরবরাহকারী গ্রেফতার করেছে র‌্যাব-৬। এসময় একটি বিদেশী তৈরি ৯ এমএম পিস্তল, একটি পিস্তলের মাগ্যাজিন এবং পিস্তলের ০৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাব। রোববার ভোর রাতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার (৩২) ও একই উপজেলার তালিনা পশ্চিমপাড়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে কালাম বিশ্বাস।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সদর উপজেলার গান্না বাজারে পাকা রাস্তার স-মিলে সামনে র‌্যাব অভিযান পরিচালনা করছিল। এমন সময় র‌্যাব জানতে পারে এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব অভিযান চালায়। এসময় কালাম বিশ্বাস ও সুভাষ কর্মকানকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী তৈরি ৯ এমএম পিস্তল, একটি পিস্তলের মাগ্যাজিন এবং পিস্তলের ০৪ রাউন্ড তাজা গুলি সহ  দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছে!