২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

কলাপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশপ্রত্যাবর্তন দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১১, ২০২০

  • Facebook Share
কলাপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশপ্রত্যাবর্তন দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়া ও পর্যটন নগরী কুয়াকাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশপ্রত্যাবর্তন দিবস বর্নাঢ্য আয়োজনে শুক্রবার উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মানাজাতের আয়োজন করা হয়।

শুক্রবার কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর স্বদেশপ্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ রানা’র সঞ্চলনায় উপজেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও শিক্ষার্থী উম্মে সালমা তুবা। আলোচনা সভা শেষে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিক, শিক্ষার্থী, শিক্ষক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পর্যটন নগরী কুয়াকাটায় বঙ্গবন্ধুর স্বদেশপ্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্দোগে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। এতে লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর মেয়র ও পৌর আ’লীগ সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অনন্ত মূখার্জী, প্যানেল মেয়র মো. পান্না মিয়া, কাউন্সিলর মো. তৈয়বুর রহমান, কাউন্সিলর মো. হাবিব শরীফ, লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ প্রমূখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে মহিপুর থানা যুবলীগের আয়জনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন থানা যুবলীগের আহবায়ক মিজানুর বুলেট আকন, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, যুবলীগের সদস্য শহিদুল ইসলাম, মো: রিয়াজ মোর্শেদ, ছিদ্দিক মোল্লা, মহিপুর সদর ইউনিয়ান যুবলীগের সভাপতি মো: ফেরদৌস হাওলাদার, যুগ্ন আহবায়ক সুমন হাওলাদার, মো: ইব্রাহিম খান, মো: মনির হাওলাদর .অরো অরেকে । কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন