২৮, জানুয়ারী, ২০২০, মঙ্গলবার | | ২ জমাদিউস সানি ১৪৪১

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হাতে জিম্মি গ্রাহকরা মুজিব বর্ষে বোধন’র নিবেদন আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন আগামী ২৯ জানুয়ারী রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠিত আমতলীর গ্রামীণ জনপদে আলোর পথ দেখাচ্ছেন গ্রাম আদালত লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলা অপরিসীম- ফেরদৌসী বেগম আমাদী জায়গীর মহল ত‌কিম উদ্দীন উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস‌,সি পরীক্ষার্থি‌দের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২০ পালিত সামাজিক ও মানবিক কাজের ব্যতিক্রমী এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন !

মৌলভীবাজারে রাস্তা থেকে তুলে নিয়ে রাজন হত্যা

আপডেট: জানুয়ারি ২১, ২০২০

  • Facebook Share
মৌলভীবাজারে রাস্তা থেকে তুলে নিয়ে রাজন হত্যা


মোঃ জাকির হোসেনঃ জেলা প্রতিনিধি। মৌলভীবাজার। 
        মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শবর্তী বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে অস্ত্রের মুখে অপহরণ করে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্রদিয়ে রাজনকে কুপিয়ে হত্যা করে হত্যার পর রাজনের মৃত দেহ  একটি সিএনজি অটো রিক্সায়  তোলে মৌলভীবাজার সদর হাসপাতালে  পাঠিয়ে দেয় পীর আজাদ বাহীনি, পরে  পীর আজাদ বাহীনি তার  বাড়ি তালা দিয়ে বাড়ি ছেড়ে  পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামী। বর্তমানে সে জামিনে ছিল। এঘটনার পর হিলাল পুর এলাকা জুড়ে  আতঙ্ক বিরাজ করছে।


আরও পড়ুন