২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বাঘারপাড়ায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৮

  • Facebook Share
বাঘারপাড়ায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ

 শান্ত দেবনাথ,বাঘারপাড়া ( যশোর ) প্রতিনিধি ঃ গনতন্ত্র সুরক্ষায় নৌকার বিকল্প নাই…….. রনজিৎ রায়    বাঘারপাড়ায় আওয়ামীলীগের কর্মী সমাবেশে যশোর- ৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন , গনতন্ত্র রক্ষায় নৌকার কোনো বিকল্প নাই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে জনগনের কাছে যেতে হবে। সরকারের  উন্নয়নের চিত্র জনগনকে বুঝাতে হবে । আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যায়। বাঘারপাড়া আওয়ামীলীগীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  রনজিৎ রায়  এসব কথা বলেন। 
সোমবার দুপুরে বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর শিকদার। বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অরুন অধিকারী, মুক্তিযোদ্ধা হাসান আলী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ ,প্রচার সম্পাদক মিজানুর রহমান ,আওয়ামলীগ নেতা সুভাষ দেবনাথ অভিরাম ,গোলাম সরোয়ার, নিখিল আঢ্য, রবিউল ইসলাম, আব্দুল হামিদ ডাকু, কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদের সদস্য ইকবল হোসেন ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুরফিক্কার আলী জুলাই, কামরুজ্জান লিটন , হাদিউজ্জামান ,তরিকুল ইসলাম ,শামসুর রহমান, । ছাত্রলীগ নেতা হিমেল খান সাদ, সুজন মাহমুদ, শিহাব উদ্দিন , মোস্তফা আমির ফয়সাল সুমন প্রমুখ ।