আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০

আপডেট:

নাসিম আহমেদ রিয়াদঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতি গনকেন্দ্র পাঠাগারের ২৩ তম প্রতিষ্ঠা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমিন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হল রুমে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে এ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্র শিল্পী মিজানুর রহমান
এ অনুষ্ঠানে,গনকেন্দ্র পাঠাগারের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা শামচুল রহমান,বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্র শিল্পী মিজানুর রহমান, উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের প,প,কর্মকর্তা আনোয়ার হোসেন, গনকেন্দ্র পাঠাগারের সাধারন সম্পাদক মহব্বত আলী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি সামাদ মিয়া,পূর্নিমাগাঁতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ
জানা যায়, “কর্ম দক্ষতা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় আল-আমিন সরকার।
এ প্রসঙ্গে চেয়ারম্যান আলআমিন সরকার জানান, আমাদের এমপি তানভীর ইমামের গঠনমুলক দিকনির্দেশনায় সব সময় কাজ করে যাচ্ছি আমার ইউনিয়নে । যার কারনেই আজ আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি ।
আমি শ্রেষ্ঠ হওয়ার পিছনে আমার ইউনিয়নের সকল জনগণের সহযোগিতা। তাই আমার এই শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব আমার ইউনিয়নের জনগণের প্রতি উৎস্বর্গ করলাম। এর আগে চেয়ারম্যান আলআমিন সরকার সিরাজগঞ্জ জেলারও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সংবর্ধনা প্রদান শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।