২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

জর্ডানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২০

  • Facebook Share
জর্ডানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন

প্রবাসী প্রতিবেদকঃ ২১ ফেব্রুয়ারী ২০২০ রোজ শুক্রবার বাংলাদেশ দূতাবাস আম্মানে সকাল ১০ টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরন এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ দূতাবাস আম্মান জর্ডানের চার্জ দ্যা এফ্যায়ার্স মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ দূতাবাস প্রাংগনে দূতাবাস কর্মকর্তা ও প্রবাসীদের সাথে নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরন করেন।
দূতাবাস প্রাংগনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বাংলাদেশ দূতাবাস জর্ডানের পক্ষ থেকে  শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার নেত্তৃবৃন্ধসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।তারপর বাংলাদেশ দূতাবাসের হল রুমে আয়োজিত আলোচনা সভায় চ্যার্জ দ্যা এফ্যায়ার্স মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ বশির এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত করেন দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ও  দূতালয় প্রধান মোঃ বশির।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ভাষা শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জর্ডান প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেত্তৃবৃন্ধসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের কে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশীদের কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের চ্যার্জ দ্যা এপ্যায়ার্স মোহাম্মদ মনিরুজ্জামান।